| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘন্টা

রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। এখন থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই নতুন সময়সূচি ঘোষণা করে।

  • প্রকাশের সময় : 20-02-2026 | 03:51 PM
রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘন্টা
ad728
রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। এখন থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই নতুন সময়সূচি ঘোষণা করে। পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে গ্যাস সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার দৈনিক সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সিএনজি সরবরাহ বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টা। গ্যাস বিতরণ নেটওয়ার্কে লো-প্রেশার সমস্যা সমাধান এবং বিদ্যুৎ কেন্দ্রে বাড়তি গ্যাসের জোগান দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে বিশেষ ছাড় দিয়েছে সরকার। মহাসড়কে যানবাহনের জ্বালানি সংকট এড়াতে আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক বা ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদযাত্রা শেষে ২৬ মার্চ থেকে আবারও আগের নিয়মে (প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত) স্টেশনগুলো বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয় আশা করছে, এই সমন্বিত সিদ্ধান্তের ফলে রমজান মাসে ইফতারের সময় লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে এবং বিদ্যুৎ উৎপাদন স্থিতিশীল থাকবে। পাশাপাশি ঈদের সময় দীর্ঘ ছুটির আগে ও পরে মহাসড়কে যানবাহনের জ্বালানি নিয়ে বাড়তি কোনো ভোগান্তি পোহাতে হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখছে এবং নির্ধারিত সময়সূচি মেনে চলতে ফিলিং স্টেশন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।




ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী

ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী

ad300