| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

১৯ বছর পর বাবার কবরে তারেক রহমান,আবেগঘন পরিবেশ

  • প্রকাশের সময় : 27-12-2025 | 04:51 AM
১৯ বছর পর বাবার কবরে তারেক রহমান,আবেগঘন পরিবেশ দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পুত্র তারেক রহমান
ad728
 দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছে তিনি বাবার কবরে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সবশেষ ২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর আজ ছিল তার প্রথম মাজার জিয়ারত কর্মসূচি। বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। এর আগে দুপুর ২টা ৫৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হলেও পথিমধ্যে লাখো নেতাকর্মীর অভিবাদন ও ভিড়ের কারণে তার গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত রাজপথের দু-পাশে দাঁড়িয়ে থাকা অনুসারীদের শুভেচ্ছার জবাবে তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে অভিবাদন জানান।

জিয়া উদ্যানে পৌঁছে তারেক রহমান বাবার কবরে ফাতিহা পাঠ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন। তার এই সফরকে কেন্দ্র করে পুরো শেরেবাংলা নগর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাজার জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির এই শীর্ষ নেতা।





রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

ad300