| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জামায়াত জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি, ফের ১১ দলীয় রূপ

  • প্রকাশের সময় : 24-01-2026 | 04:34 PM
জামায়াত জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি, ফের ১১ দলীয় রূপ
ad728
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যুক্ত হতে যাচ্ছে ড. মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন ‘বাংলাদেশ লেবার পার্টি’। এর ফলে জোটটি আবারো ১১ দলীয় জোটে রূপ নেবে। দীর্ঘ ২০ বছর বিএনপির সঙ্গে থাকার পর সম্পর্ক ছিন্ন করে নতুন এই মেরুকরণে সামিল হচ্ছে দলটি।

নির্বাচনের আগ মুহূর্তে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ ঘটতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ হতে যাচ্ছে বাংলাদেশ লেবার পার্টির যোগদানের মাধ্যমে। দলটির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, এ বিষয়ে বর্তমানে আলাপ-আলোচনা চলছে।

দীর্ঘ দুই দশক বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে পথচলার পর সম্প্রতি সেই সম্পর্ক ছিন্ন করেছে লেবার পার্টি। শুরুতে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করলেও, শেষ মুহূর্তে তারা জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এদিকে, গত শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়ায় এক পথসভায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এই জোট সম্প্রসারণের আগাম বার্তা দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে জাতি দুই ধারায় বিভক্ত। খুব দ্রুতই ১০ দলীয় জোট ১১ দলে রূপান্তরিত হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবার পার্টির এই অন্তর্ভুক্তি নির্বাচনের ময়দানে জামায়াত জোটের অবস্থানকে আরও সংহত করবে।





আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি,গণতন্ত্র ফেরানোই চ্যালেঞ্জ: ফখর

আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি,গণতন্ত্র ফেরানোই চ্যালেঞ্জ: ফখর

ad300