| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তিস্তা বাঁচাতে আন্দোলন আরও বেগবান করতে হবে: ফখরুল

  • প্রকাশের সময় : 07-02-2026 | 06:21 PM
তিস্তা বাঁচাতে আন্দোলন আরও বেগবান করতে হবে: ফখরুল
ad728
নিজেদের স্বার্থেই তিস্তা নদীকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির অধিকার আদায়ে আন্দোলন আরও বেগবান করা জরুরি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারত দীর্ঘ সময় ধরে পানি বণ্টনের কোনো সুরাহা করেনি। যখনই এ বিষয়ে কথা বলা হয়, তখন ভারত সরকার পশ্চিমবঙ্গের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যায়। তিনি স্পষ্ট জানান, ভারতের অসহযোগিতার কারণেই আজ তিস্তা মরে যাচ্ছে, যা এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলেছে।

আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ বইয়ের মোড়ক উন্মোচন কালে মহাসচিব বলেন, তিস্তা নিয়ে বিএনপির নিজস্ব পরিকল্পনা রয়েছে। ক্ষমতা গেলে এই নদীকে কেন্দ্র করে একটি সমন্বিত মহাপরিকল্পনা নেওয়া হবে, যাতে আশপাশের মানুষের জীবনমান উন্নত ও সহজ হয়।

তিস্তাকে বাঁচাতে হলে অন্যের ওপর ভরসা না করে নিজেদের শক্তিতে আন্দোলনের ওপর জোর দেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি সবাইকে তিস্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।




প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

ad300