| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিএনপির মনোনয়ন: হবিগঞ্জ-১এর উন্নয়ন করতে চাই-রেজা কিবরিয়া

  • প্রকাশের সময় : 04-12-2025 | 08:33 PM
বিএনপির মনোনয়ন: হবিগঞ্জ-১এর উন্নয়ন করতে চাই-রেজা কিবরিয়া
ad728


নিজস্ব প্রতিবেদক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।ড. রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
ড. রেজা কিবরিয়া জানান, বিএনপির মতো একটি দলে মনোনয়ন পেয়ে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ-বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। এছাড়া আমি উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিক মানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করার দরকার সবই আমি করতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে নবীগঞ্জ-বাহুবলের শিক্ষার উন্নয়ন করা। সর্বোপরি আমি সবার সহযোগিতা চাই।

উল্লেখ্য, এ আসনে আরও ৪ জন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া শক্ত অবস্থানে ছিলেন। এছাড়াও মাঠে বেশ জোরেশোরে অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। তারা দুজনেই মাঠে খুব আলোচিত ছিলেন। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শেখ সুজাত মিয়া।

তবে বেশ কিছু দিন ধরেই আলোচনায় উঠে আসেন ড. রেজা কিবরিয়া। তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন বলেই বেশি আলোচনা ছিল। প্রথমদিকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই আলোচনা হচ্ছিল। দিন যত ঘনিয়ে আসছিল ততই আলোচনায় আসে তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। গত কয়েক দিনে বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে যায়।ফলে নিষ্ক্রিয় হয়ে পড়েন শেখ সুজাত মিয়া। অবশেষে তার হাতেই উঠলো হবিগঞ্জ-১ আসনের ধানের শিষের টিকেট। 



সর্বশেষ সংবাদ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

ad300