| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান

  • প্রকাশের সময় : 24-02-2026 | 02:58 PM
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান
ad728
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয় বরং উদার ও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও জানান, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী এবং একদলীয় শাসন বা বাকশালের বিরোধী।

নরসিংদী জেলা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সকালে মাজারে শ্রদ্ধা জানাতে আসেন মঈন খান। আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা এবং অভিযুক্তদের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি সবসময় সংসদীয় গণতন্ত্রের পক্ষে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর দেশে যে গণতান্ত্রিক ধারা ফিরেছে, তা রক্ষায় বিএনপি বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন। মঈন খান স্পষ্ট করেন যে, দলের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা আইনের শাসন ও উদারনৈতিক রাজনীতি নিয়ে সামনে এগিয়ে যাবেন।




রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

ad300