| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভোটে বিএনপি জয়যুক্ত হলে আবারও কৃষিখাতে বিপ্লব ঘটাবে: কায়সার কামাল

  • প্রকাশের সময় : 29-11-2025 | 06:54 PM
ভোটে বিএনপি জয়যুক্ত হলে আবারও কৃষিখাতে বিপ্লব ঘটাবে: কায়সার কামাল
ad728
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কায়সার কামাল বলেছেন বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আগামীতে আবারও কৃষি বিপ্লব ঘটবে। 
 
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দার ঐতিহাসিক নাজিরপুর মাঠে বিএনপির কৃষি কথা ও কৃষি সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
 
কায়সার কামাল বলেন,বিএনপি নির্বাচিত হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিলেন আগামীতেও জনাব তারেক রহমান সেই হাল ধরে রেখে খাল খননসহ কৃষকদের সমস্যা সমাধান সহ কৃষিতে বিপ্লব আনা হবে।
  
তিনি বলেন,বাংলাদেশের মূল অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। এই কৃষকদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ জন্যই আমরা কৃষকদের কাছে ছুটে এসেছি। আমরা কৃষকদের সমস্যাগুলো শুনতে এসেছি। এখানে আমাদের তিন জন কৃষি বিশেষজ্ঞ রয়েছেন যারা সমস্যা গুলো চিহ্নিত করবে। এবং আমরা নির্বাচিত হলে সেই সমস্যা গুলোকে সমাধান করবো। 
 
এ দিকে সমাবেশ শুরুর প্রাক্কালে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
সমাবেশ অংশ নিয়ে সকাল থেকেই দুর্গাপুর কলমাকান্দার হাজারো কৃষক নাজিপুর মাঠে ছুটে আসেন। প্রতি বছর দুই উপজেলা কয়েক লক্ষ কৃষক ধানের পাশাপাশি বিভিন্ন সবজির আবাদ করে। অর্থনীতিতে কয়েক হাজার টাকার কোটি টাকার অবদান রাখলেও এই কৃষকটাই নানা পাহাড়ি ঢল প্রাকৃতিক দুর্যোগে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষকরা তাদের আশা সহ নানা প্রত্যাশা তুলে ধরেন কৃষি সমাবেশে।  
 
কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খাযের এর সভাপতিত্বে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় কৃষি কথা ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াজেদ আলী খাঁন চাষী। এছাড়াও কৃষক সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্বদ্যিালয়েয় প্রফেসর কৃষিবিদ ড. মো. শফিউল্যা মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অধ্যাপক কৃষিবিদ ড. আহমেদ খায়রুল হাসান।



ভারতে এক ম্যাচ খেলে কোটি কোটি টাকা পকেটে পুরবেন মেসিরা

ভারতে এক ম্যাচ খেলে কোটি কোটি টাকা পকেটে পুরবেন মেসিরা

ad300