| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জামালপুরে চোরদের চিনে ফেলায় র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

  • প্রকাশের সময় : 11-12-2025 | 03:22 PM
জামালপুরে চোরদের চিনে ফেলায় র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
ad728
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিপি আক্তার (৩৩) নামে এক র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। একদল দুর্বৃত্ত চুরি করতে গিয়ে তাদের চিনে ফেলায় ওই নারীকে হত্যা করেছে।

বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী পৌর শহরের শিমলা বাজার গণময়দান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ লিপি আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ান (র‌্যাব)-২ এ কর্মরত আছেন।

স্থানীয় সূত্র জানায়, দুই ছেলে ও এক মেয়ের মা লিপি আক্তার গণময়দান (শ্রম কল্যান কেন্দ্র) এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাসাটি নিরিবিলি হওয়ায় আগে আরও দুইবার চুরি হয়েছে। বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) ভোরের দিকে তিন চোর জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে।

লিপির মেয়ে মিথি (৮) জানায়, তার দুই ভাই মামার বাড়িতে ছিল। তারা ঘুমন্ত অবস্থায় ছিল এ সময় বাসায় চোর ঢুকে। মার ঘুম ভাঙলে চোরদের চিনে ফেলে। তখন তারা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন মাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু নিয়া জানান, চোরদের চিনে ফেলায় অবস্থা বেগতিক দেখে তারা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।



ঢাবির ১৯৯৩-৯৪ সেশনের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাবির ১৯৯৩-৯৪ সেশনের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

ad300