নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত এক যুবক মারা যাওয়ার ঘটনায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।
আইয়ুব আলী জানান, এর আগে গতশনিবার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন আজিজুল ইসলাম (৩৮)। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দিন আগে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ওই যুবক আহত হন, আজও তার বদলঅ হিসেবে দু পক্ষের সংঘর্ষ ঘটে, এ ঘটনায় দু দলের ৫০ জন আহত হন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।
