| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শরীয়তপুরে ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর, পাল্টাপাল্টি অভিযোগে চাঞ্চল্য

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি না দেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। পাশাপাশি সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে অভিযোগ করায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।

  • প্রকাশের সময় : 05-07-2026 | 07:21 PM
শরীয়তপুরে ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর, পাল্টাপাল্টি অভিযোগে চাঞ্চল্য শরীয়তপুরে ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর, পাল্টাপাল্টি অভিযোগে চাঞ্চল্য
ad728
ঘটনাটি ঘটেছে উপজেলার ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রোববার (৫ জুলাই) বিদ্যালয়ের অফিস কক্ষে সংঘটিত মারধরের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন ও জরুরি সভা নির্ধারিত থাকায় দেলোয়ার হোসেনের নৈমিত্তিক ছুটির আবেদন মঞ্জুর করা হয়নি।

এতে ক্ষুব্ধ হয়ে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকের কলার চেপে ধরেন, মাটিতে ফেলে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে মারধর, শারীরিক লাঞ্ছনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সখিপুর থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন দাবি করেন, তার সন্তান অসুস্থ থাকায় তিনি ছুটি চেয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষক ছুটি না দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষকের কারণে তার পারিবারিক জীবনে সমস্যা তৈরি হয়েছে এবং তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

তবে প্রধান শিক্ষক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকেই তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিক বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা বিভাগ। তদন্ত শেষে অভিযোগের সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা! কী কর্মসূচি বিরোধী ইন্ডিয়া

দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা! কী কর্মসূচি বিরোধী ইন্ডিয়া

ad300