| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্ত্রীর পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : 04-11-2025 | 10:56 PM
স্ত্রীর পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
ad728

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগে মো. হাসিব (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত হাসিব নগরীর ২নং গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

 

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাহেদুল ইসলাম। এর আগে সোমবার দুপুরে হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকায় হাসিবকে হত্যা করা হয়।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তার হওয়া জাহেদুলের স্ত্রী খায়রুন বনাহার ওরফে তানহার সঙ্গে চার থেকে পাঁচ মাস আগে ফেসবুকে হাসিবের পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

বিষয়টি জাহেদুল জানার পর হাসিবকে ফোন করে কৌশলে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যান। সঙ্গীত আবাসিক এলাকার একটি বিল্ডিংয়ের সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহেদুল ছুরি দিয়ে হাসিবকে আঘাত করেন।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আসামি জাহেদুলকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জাহেদুল হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

 




দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ad300