| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আইসিসির মাসসেরা লড়াইয়ে তিন স্পিনার

  • প্রকাশের সময় : 06-11-2025 | 10:30 PM
আইসিসির মাসসেরা লড়াইয়ে তিন স্পিনার
ad728

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার অক্টোবরের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এই মাসে সেরা হওয়ার জন্য ছেলেদের ক্যাটাগরিতে লড়ছেন তিন জন স্পিনার— পাকিস্তানের নোমান আলী, আফগানিস্তানের রশিদ খান এবং দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্যামি।

 

গত মাসে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ ড্র হয়, যেখানে দুই দল থেকেই খেলোয়াড় মনোনীত হয়েছেন। এছাড়া বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা আফগানিস্তানের তারকা স্পিনারও এই তালিকায় জায়গা পেয়েছেন।

 

দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্যামি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৮.৩৬ গড়ে ১১ উইকেট নেন এবং ব্যাটিংয়ে ৫৩ গড়ে ১০৬ রান করেন। প্রথম টেস্টে সফল না হলেও দ্বিতীয় টেস্টে তাঁর অপরাজিত ৮৯ রান সিরিজে সমতা ফেরাতে সাহায্য করে।

 

অন্যদিকে, পাকিস্তানের নোমান আলী প্রথম টেস্ট জয়ে অবদান রেখে চার ইনিংসে ১৪ উইকেট নেন, যার মধ্যে প্রথম ম্যাচেই ছিল তাঁর ১০ উইকেট। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান অক্টোবরে সব মিলিয়ে ১৪ উইকেট নেন; বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি ফাইফারের দেখা পান এবং একই সিরিজে দুইবার তিনটি করে উইকেট নেন।

 

মেয়েদের ক্যাটাগরিতে সেরা হওয়ার দৌড়ে আছেন ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে খেলা ভারতের স্মৃতি মান্ধানা, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

 

 




সর্বশেষ সংবাদ
সংঘর্ষের পর এক ঘণ্টায় স্বাভাবিক মিরপুরের দুই মেট্রো স্টেশন

সংঘর্ষের পর এক ঘণ্টায় স্বাভাবিক মিরপুরের দুই মেট্রো স্টেশন

ad300