| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জয়সোয়ালের সেঞ্চুরি, কোহলির ব্যাটে আগুন, সিরিজ ভারতের

  • প্রকাশের সময় : 06-12-2025 | 10:03 PM
জয়সোয়ালের সেঞ্চুরি,  কোহলির ব্যাটে আগুন, সিরিজ ভারতের দক্ষিণ আফ্রিকার সঙ্গে জেতার পরে ভারতীয় দলের সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটসম্যান জয়সোয়ালের উচ্ছাস
ad728



নিজস্ব প্রতিবেদক: জয়সোয়ালের চোখ ধাঁধানো সেঞ্চুরি, নতুন উচ্চতায় কোহলির ব্যাটিং সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ভারতের মুঠোয়। আজ শনিবার  বিশাখাপট্টনমে (৬ ডিসেম্বর)  ভারত- দক্ষিণ অফ্রিকার মধ্যেকার ক্রিকেট টেস্ট ম্যাচে এমনি ভাবে উত্তেজনা ছড়ালেন ভারতীয় দল।
খেলার শেষেটায় ওটনিল বার্টমানের বলে ছক্কা মারলেন বিরাট কোহলি। ফিফটি! গ্যালারি উচ্ছ্বাস বেড়ে গেল বহুগুণ। মনে মনে হয়তো একটা আফসোসও থাকল দর্শকদের—দক্ষিণ আফ্রিকা আর ক’টা রান বেশি করলে কী হতো!
আফসোসটা আসলে কোহলির জন্যই। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা ৩৭ বছর বয়সী এই তারকা যে নিজের হ্যাটট্রিক সেঞ্চুরি করার সুযোগ পেলেন না। ২৭১ রান তাড়া করতে নামা ভারতের হয়ে তিনি যখন ব্যাটিংয়ে আসেন, ততক্ষণে উদ্বোধনী জুটিতে ১৫৫ রান করে ফেলেছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল।

বিশাখাপট্টনম তিন নম্বরে নামা কোহলি ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করে অপরাজিত থাকেন। হ্যাটট্রিক সেঞ্চুরি না করতে পারলেও একটা রেকর্ড ঠিকই নতুন করে লিখেছেন। তিন ম্যাচের সিরিজে এত দিন তার সর্বোচ্চ রান ছিল ২৮৩, দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন তা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি করেছেন ৩০২ রান।

৭৫ রান করে কেশব মহারাজের বলে রোহিত ক্যাচ তুলে দিয়ে যাওয়ার পর আর কোনো উইকেটই হারায়নি ভারত। কোহলির সঙ্গে মিলে ৮৪ বলে ১১৬ রানের জুটিতে ভারতকে ৩৯.৫ ওভারে ৯ উইকেটের জয় এনে দিয়েছেন জয়সোয়াল। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে সিরিজটাও জিতে নিয়েছে ভারত।

দলকে জেতানোর পথে জয়সোয়াল তিনি পেয়ে গেছেন ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরিও। রান তাড়ার শুরুর দিকে কিছুটা ধীরস্থিরই ছিলেন এই ভারতীয় ওপেনার, প্রথম পঞ্চাশ রান করতে তাই লেগে গিয়েছিল ৭৫ বল। পরের ৩৬ বলেই সেঞ্চুরি পেয়ে গেছেন চতুর্থ ওয়ানডে খেলতে নামা জয়সোয়াল।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে রেকর্ড রান তাড়ায় জেতা দক্ষিণ আফ্রিকা আজ ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি। ৮৯ বলে কুইন্টন ডি ককের ১০৬ রানের ইনিংসের পরও তারা ৪৭.৫ ওভারে ২৭০ রান করে অলআউট। ডি কক ছাড়া আর কেউ ফিফটিও করতে পারেননি। ভারতের হয়ে ৪ উইকেট নেন পেসার প্রসিধ কৃষ্ণা।