৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুরের দাম উঠলো ৫০ লাখ আর সর্বোচ্চ ১ কোটি ১০ লাখে বিক্রি হল নাঈম। আর ৭০ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে এ ক্যাটাগরি থাকা অন্য ক্রিকেটার লিটন দাসকে। জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক গত আসরে ছিলেন ঢাকা ক্যাপিটালসে।
হাবিবুরকে দলে নিতে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে ৫০ লাখ টাকা। একই টুর্নামেন্টে চমক দেখানো পেসার আব্দুল গাফফারকে ৪৪ লাখ টাকায় নিয়েছে রাজশাহী। আরেক তরুণ ওপেনার জিসান আলমকেও ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে তারা।
এদিকে নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের। ১ কোটি ১০ লাখ টাকায় তারা দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমকে। গত আসরের প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
রাইজিং স্টারস এশিয়া কাপের সাম্প্রতিক আসরে ঝড় তুলেছিলেন তরুণ ওপেনার হাবিবুর রহমান। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে লিস্ট–এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে তিনি যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। ডি ক্যাটাগরিতে তাঁর ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা, তবে তাঁকে দলে পেতে নোয়াখালী এক্সপ্রেস শেষ পর্যন্ত খরচ করেছে ৫০ লাখ টাকা।
একই টুর্নামেন্টে নিজের গতি ও নিখুঁত লাইন–লেন্থে নজর কেড়েছিলেন পেসার আব্দুল গাফফার। তাকে ৪৪ লাখ টাকায় দলে নিয়েছে রাজশাহী। তরুণ প্রতিভা খুঁজে নেওয়ার ধারাবাহিকতায় তারা ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে আরেক ওপেনার জিসান আলমকেও।
গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির রহমান। তাঁকে ২৮ লাখ টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় ঢাকা কিনেছে এক সময় জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটার নাসির হোসেন।
তাঁদের দুজনের নিলামের পর বি ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ। অবিক্রিত থেকেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। দুজনের ভিত্তিমূল্যই ছিল ৩৫ লাখ টাকা।
তবে অবিক্রিত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে। তবে তখন তাঁদের তোলা হবে সি ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে।