| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

পাকিস্তানে খেলতে ডাক পেল বিপিএলের ৭ ক্রিকেটার

  • প্রকাশের সময় : 28-12-2025 | 07:45 PM
পাকিস্তানে খেলতে ডাক পেল বিপিএলের ৭ ক্রিকেটার
ad728
পাকিস্তানে খেলতে ডাক পেল বিপিএলের ৭ ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা ৭ ক্রিকেটারকে। ডাম্বুলাতে ৭ জানুয়ারি শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি।

শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। তিনি বিপিএল খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন।

রাজশাহী ওয়ারিয়র্সে খেলা ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অন্যতম দুই ভরসা। স্বাভাবিকভাবেই তারা দলে আছেন। ঢাকা ক্যাপিটালসকেও পাকিস্তানের দুই ক্রিকেটারকে ছাড়তে হবে। উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। সিলেট টাইটানস ওপেনার সাইম আইয়ুবও যাচ্ছেন শ্রীলঙ্কায়।

পিসিবি বিপিএলে খেলা ক্রিকেটারদের জাতীয় দলে রাখলেও বিগ ব্যাশে অংশ নেওয়া বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীকে দলে নেয়নি। তবে ব্যতিক্রম হিসেবে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলা শাদাব খানকে আবারও দলে ফিরিয়েছে তারা। শাদাব সর্বশেষ গত জুনে পাকিস্তানের হয়ে খেলেছিলেন। এরপর কাঁধের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। বিগ ব্যাশ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার প্রত্যাবর্তন হয়েছে।

সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।



গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করেছেন ট্রাম্প-নেতানিয়াহু

গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করেছেন ট্রাম্প-নেতানিয়াহু

ad300