| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইআবি ও বিডিরেন এর মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (ইফজঊঘ)-এর মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (ইফজঊঘ)-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তাওরীত চুক্তিতে স্বাক্ষর করেন।

  • প্রকাশের সময় : 21-09-2026 | 05:39 PM
ইআবি ও বিডিরেন এর মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
ad728
চুক্তির আওতায় ইফজঊঘ-এর কাছ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ঠচঝ), ই-মেইল সার্ভার হোস্টিংসহ বিভিন্ন আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা গ্রহণ করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক সেবা, গবেষণা কার্যক্রম এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক দেশের একমাত্র জাতীয় শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক, যা দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে একটি উচ্চগতির ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের আওতায় যুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও সেই আধুনিক ও উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের অংশীদার হলো। তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে তথ্যপ্রযুক্তির নিবিড় সম্পর্ক রয়েছে। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন ও নিরাপদ নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি ঠচঝ, ওহঃবৎহবঃ ইধহফরিফঃয এবং ঊসধরষ ঝবৎাবৎ ঐড়ংঃরহম- এর মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা পাবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।ভাইস চ্যান্সেলর আরও বলেন, এ চুক্তির মধ্য দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইফজঊঘ-এর মধ্যে একটি কার্যকর সহযোগিতামূলক সম্পর্কের সূচনা হলো। এর সুফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধিভুক্ত মাদরাসাসমূহের কাছে পৌঁছে যাবে। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীন পরিচালিত অলাভজনক ট্রাস্ট ইফজঊঘ-এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হুসাইন আহমাদ। এছাড়াও উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।




সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টির পূর্বাভাস, আরও ৫ দিন ভোগান্তির শঙ্কা: বাড়ছে বন্

টানা বৃষ্টির পূর্বাভাস, আরও ৫ দিন ভোগান্তির শঙ্কা: বাড়ছে বন্

ad300