| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সড়কে বিক্ষোভ

  • প্রকাশের সময় : 03-12-2025 | 11:57 PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সড়কে বিক্ষোভ
ad728

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসস্বের) সোয়া ১টা থেকে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কারণে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। প্রায় দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল আবার শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নাঈম হাওলাদার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সোমা বলেন, আমরা সাত কলেজ বলে কিছু মানি না। আমাদের দাবি, আজকের মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।

ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রাজেস  বলেন, আমাদের এক দফা, অধ্যাদেশ। আমরা অধ্যাদেশের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সরবো না।

তার আগে বেলা ১১টায় ইডেন মহিলা কলেজকে কেবলমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বিলুপ্তি না করাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীরা ছাড়াও এই কলেজের শিক্ষকরাও ব্যানার নিয়ে কলেজের মূল ফটকের সামনে দাঁড়ান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের স্কুলিং মডেল ও হাইব্রিড পদ্ধতি বাতিল করে ইডেনসহ ঢাকার সাত কলেজের স্বতন্ত্র কাঠামো বহাল রাখাসহ আরো কিছু দাবি জানিয়েছেন তারা।

পাঁচ দফা দাবিতে বিক্ষোভকারী ইডেনের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেনের দীর্ঘদিনের স্বতন্ত্রতা, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজ দুপুরে মিছিল নিয়ে ইডেন কলেজের এই শিক্ষার্থী ও শিক্ষকরা ঢাকা কলেজের সামনে গিয়ে বিক্ষোভ দেখান।

আজ দুপুর সোয়া ১টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে আজিমপুর মোড় ঘুরে এসে দুপুর ২টার পর ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।

প্রথমে ঢাকা কলেজের সামনের অংশের সড়ক অবরোধ করলেও দুপুর ৩টার পর তারা সড়কের দুই পাশ আটকে বিক্ষোভ শুরু করেন। তবে সাড়ে ৩টার পর তারা সড়ক থেকে সরে যান।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ঢাকার সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে। তবে এ নিয়ে কলেজগুলোর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসেবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।



তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ad300