| বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিলমিল প্রকল্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যান মুরগি-ডিমের দাম কমলেও চড়া সবজির বাজার, পাকা টমেটো ১৬০ টাকা কেজি চট্টগ্রামের উন্নয়নে সকল সেবা সংস্থার সমন্বয় চায় সচেতন চট্টলাবাসী নাগরিক উন্নয়ন ফোরাম আন্তর্জাতিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ডা: মেছবাহ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি আজ বিশ্ব টেলিভিশন দিবস রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো

ঝিলমিল প্রকল্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পের আওতায় নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

  • প্রকাশের সময় : 28-11-2026 | 04:02 PM
ঝিলমিল প্রকল্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যান
ad728
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় তাঁরা প্রথমে সরকারি কর্মচারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। এরপর ঝিলমিল আবাসিক প্রকল্পের ৬ নম্বর সেক্টরে নির্মাণাধীন অস্থায়ী বাস টার্মিনালের কাজের অগ্রগতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের ধারাবাহিকতায় রাজউক চেয়ারম্যান প্রকল্পের ২ নম্বর সেক্টরে নির্মাণাধীন রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নির্মাণকাজের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোঃ শাহিনুর আলম, সদস্য (উন্নয়ন) মোঃ এরাদুল হক, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মোঃ আমিনুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ হাফিজুল ইসলাম এবং উপ-প্রকল্প পরিচালক তানজিনা আফরিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সৈয়দ আনোয়ার জাহিদ, মোঃ আলমগীর হোসেন ও মর্জিনা বেগম এবং উপসহকারী প্রকৌশলী নুরুল আজাদসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঝিলমিল আবাসিক প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবহিত হন।



চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

ad300