| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইরানের ব্যাংকে হামলা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলে পাল্টা আঘাতের হুমকি

  • প্রকাশের সময় : 11-03-2026 | 04:31 PM
ইরানের ব্যাংকে হামলা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলে পাল্টা আঘাতের হুমকি
ad728
ইরানের একটি ব্যাংকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। 

বুধবার (১১ মার্চ) দেশটির খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ডের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এই হামলার কড়া জবাব দিতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছে ইরান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি ব্যাংকে ‘অবৈধ ও সন্ত্রাসী’ হামলা চালানো হয়েছে। যদিও নির্দিষ্ট করে কোন ব্যাংকে হামলা হয়েছে তা জানানো হয়নি, তবে ইরান একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, এর ফলে এখন থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক স্থাপনাগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

তেহরানের পক্ষ থেকে এক ‘বেদনাদায়ক ও প্রতিশোধমূলক’ জবাবের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে ওই অঞ্চলের সাধারণ মানুষকে ব্যাংক ও অর্থনৈতিক কেন্দ্রগুলো থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মাঝে এবার নতুন করে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু হওয়ার এই হুমকি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার সংকেত দিচ্ছে।




সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

ad300