| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক হামলার চালানোর হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে অগ্রসর হয়, তাহলে ওয়াশিংটন তেহরানে আরেকটি বড় ধরনের হামলায় সমর্থন দিতে পারে। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় তাদের ‘চরম মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

  • প্রকাশের সময় : 30-12-2025 | 08:23 PM
ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ছবি : সংগৃহীত
ad728

স্থানীয় সময় সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন, জুনে যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলার পরও তেহরান হয়তো ভিন্ন স্থানে অস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।


তিনি বলেন, ‘আমি পড়েছি যে তারা আবার অস্ত্র ও অন্যান্য বিষয় নিয়ে এগোচ্ছে। যদি তা সত্য হয়, তাহলে তারা সেই জায়গাগুলো ব্যবহার করছে না যেগুলো আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি—সম্ভবত অন্য জায়গা ব্যবহার করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ঠিক জানি তারা কোথায় যাচ্ছে, কী করছে। আমি আশা করি তারা এটা করছে না, কারণ আমরা আবার বি–২ বোমারু বিমানে জ্বালানি নষ্ট করতে চাই না। যাওয়া–আসা মিলিয়ে ৩৭ ঘণ্টার পথ—এত জ্বালানি নষ্ট করার ইচ্ছে নেই।’


সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তির কথা তুললেও ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনার মূল বিষয় ছিল গাজায় তার মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর শান্তিচুক্তিকে এগিয়ে নেওয়া এবং ইরান ও লেবাননের হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের উদ্বেগ।

ইরান ও ইসরায়েলের মধ্যে জুনে ১২ দিনের যুদ্ধের পর গত সপ্তাহে তেহরান জানিয়েছে, তারা এ মাসে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এদিকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে প্রতিবেদনের বিষয়ে তিনি অবগত এবং এ বিষয়টি ট্রাম্পের সঙ্গে তুলবেন।




শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির

ad300