| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচউয়ির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন—উভয় ক্ষেত্রেই আমরা কমনওয়েলথের সহযোগিতা চাই।

  • প্রকাশের সময় : 25-11-2025 | 02:42 AM
নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা মনওয়েলথ মহাসচিব শার্লি বাচউয়ির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
ad728

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচউয়ির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন—উভয় ক্ষেত্রেই আমরা কমনওয়েলথের সহযোগিতা চাই। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য তুলে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়া নিয়ে গভীর আগ্রহের জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান। একটি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
জবাবে শার্লি বাচউয়ি বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন–পরবর্তী উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। কমনওয়েলথের রয়েছে বিপুল সম্পদ–৫৬টি সদস্য দেশ, যার মধ্যে জি৭ ও জি২০–এর সদস্যরাও রয়েছে।
এ সব দেশের ওপর বাংলাদেশ আস্থা রাখতে পারে–পারস্পরিক সহায়তা আমাদের সবাইকে শক্তিশালী করে, বলেন তিনি।
আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশন আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করেছে। একই দিনে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে সরকার।

কমনওয়েলথ মহাসচিব বলেন, প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে তার বৈঠক হয়েছে। আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। তিনি নিশ্চিত করেন যে নির্বাচনের আগেই সংস্থাটি বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে দুই নেতা যুবসমাজের ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য হ্রাসে ‘থ্রি জিরো ভিশন’ এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন।



মার্কিন নিষেধাজ্ঞার জালে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি

মার্কিন নিষেধাজ্ঞার জালে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি

ad300