| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাংলাদেশ-ভারত সম্পর্ক আর খারাপের দিকে যাবে না: অর্থ উপদেষ্টা

  • প্রকাশের সময় : 23-12-2025 | 08:37 PM
বাংলাদেশ-ভারত সম্পর্ক আর খারাপের দিকে যাবে না: অর্থ উপদেষ্টা সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা
ad728


নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি খারাপ হয়নি। এ সম্পর্ক আর খারাপের দিকে যাবে না বলে বিশ্বাস করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখনও খুব খারাপ পর্যায়ে যায়নি। প্রধান উপদেষ্টা দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। তিনি নিজেও বিভিন্ন জনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন। 

মঙ্গলবার (২৩ ‍ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের তিনি এমন মন্তব্য করেন। 

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাণিজ্য এবং রাজনীতিকে আলাদাভাবে দেখা উচিত। কূটনৈতিক ক্ষেত্রে কিছু স্পর্শকাতর বিষয় বা বাগাড়ম্বর থাকলেও অর্থনৈতিক স্বার্থে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। তিনি বলেন, বাংলাদেশ সুসম্পর্ক চায় বলে আজকেও ভারত থেকে ৫০ হাজার টন চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ চাল আমদানিতে বাংলাদেশও লাভবান হয়েছে। কারণ ভিয়েতনাম থেকে চাল আনলে প্রতি কেজিতে ১০ টাকা বেশি খরচ হবে। 

অর্থ উপদেষ্টা আরও বলেন, কিছুটা দেরি হলেও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করছেন। তিনি নিজেও ভারতের হাইকমিশনের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছে, সম্পর্ক উন্নয়নে তারাও কাজ করছে। বাইরে হয়তো শোনা যায়, কি না কি হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে যায়নি। তবে কিছু কিছু বক্তব্য আছে এগুলো বন্ধ করা কঠিন।

জনগণ বা বহিরাগত কিছু শক্তি ভারতবিরোধী বক্তব্য দিচ্ছে এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এগুলো আমাদের জন্য জটিল পরিস্থিতি তৈরি করছে। এগুলো আমাদের জাতীয় অভিব্যক্তি নয়। 

অর্থ উপদেষ্টা বলেন, সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কোনো ঝামেলা চায় না। বাংলাদেশ বর্তমানে আঞ্চলিকতায় বিশ্বাস করে। ভারত, ভুটান, নেপাল ও পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। প্রধান উপদেষ্টা কি ভারতের সঙ্গে কথা বলেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, ভারতে সঙ্গে নয় তবে এর সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে কথা বলেছেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা আরও অবনতির দিকে মোড় নিয়েছে। দুই দেশই এখন নিজেদের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গতকাল সোমবার অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শহরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

এর আগে বিক্ষোভের জেরে গত সপ্তাহে ঢাকা, খুলনা ও রাজশাহীর ভিসা কেন্দ্রের নিরাপত্তাঝুঁকির কথা বলে একদিন করে আংশিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এদিকে গতকাল ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভের ঘটনা নিয়ে ঢাকা ও দিল্লি পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।



সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

ad300