| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মাগুরায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : 03-12-2025 | 07:10 PM
মাগুরায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু
ad728
মাগুরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম শহরের স্টেডিয়াম পাড়ার মাহবুবুর রহমানের ছেলে।

মাগুরা সদর হাসপাতালে কর্মরত পুলিশ আবু বক্কার জানান, নিহত আব্দুর রহিম মহম্মদপুরের পলাশবাড়ী গ্রাম থেকে স্টেডিয়াম পাড়ার বাড়িতে আসার পথে মালিকগ্রাম ঘটনাস্থলে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাকে স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, নিহত আব্দুর রহিম বিজ্ঞানে মাস্টার্স শেষ করে চাকরির সন্ধানে  মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হয়।



দেশে ডলার সংকট নেই : গভর্নর

দেশে ডলার সংকট নেই : গভর্নর

ad300