| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মিরসরাইয়ে মাঠে ঘাস কাটতে যাওয়া শিশুকে ধর্ষণ

  • প্রকাশের সময় : 23-11-2025 | 08:21 PM
মিরসরাইয়ে মাঠে ঘাস কাটতে যাওয়া শিশুকে ধর্ষণ
ad728
চট্টগ্রামের মিরসরাইয়ে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত ধর্ষক আনোয়ার হোসেন পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। সে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ভুট্টু মিয়ার ছেলে।

ধর্ষণের শিকার ওই শিশুর মামা  বলেন, আমার ১১ বছর বয়সি ভাগনী রোববার দুপুরে বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই ইউনিয়নের ইসলামপুর এলাকার আনোয়ার হোসেন জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। এ ঘটনায় আমরা শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক ডা. ইসমাইল বলেন, রবিবার বিকেলে এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেছি।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের সবচেয়ে বড় হাতিয়ার জোটবদ্ধতা: মুফতি মনির হোসাইন কাস

আমাদের সবচেয়ে বড় হাতিয়ার জোটবদ্ধতা: মুফতি মনির হোসাইন কাস

ad300