| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম

  • প্রকাশের সময় : 08-01-2026 | 08:40 PM
আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম তামিম বলেন, হুটহাট কোনো মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর।
ad728

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকে ‘ক্রিটিকাল’ বা সংকটময় হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির যেকোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব ও খেলোয়াড়দের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

বৃহষ্পতিবার (৮ জানুয়ারী) বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হুটহাট কোনো মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি বিশ্বাস করেন আলোচনার মাধ্যমেই সব জট খোলা সম্ভব। তিনি বলেছেন, আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর। তার ভাষায়, অনেক সময় সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধান করা যায়। সঠিক সংলাপ বড় বড় সমস্যার সমাধান বের করতে পারে।

বিসিবিকে আগামী দশ বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, আজকে যে সিদ্ধান্ত নেব, তার প্রভাব আগামী এক দশকে বাংলাদেশের ক্রিকেটের ওপর পড়বে। তাই শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে চলবে না; ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোবে, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

তামিম বোর্ডকে একটি স্বাধীন সংস্থা হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন। তামিম মনে করেন, বড় অংশীদার হিসেবে সরকারের সাথে আলোচনা প্রয়োজন হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা উচিত। বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য মঙ্গলজনক, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের থাকা উচিত। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু জনমতের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন তামিম।

তিনি বলেন, মাঠে খেলার সময় দর্শকের আবেগ থেকে অনেক ধরনের মন্তব্য আসবেই। জনমত সব সময় একরকম থাকে না। শুধুমাত্র জনমতের ওপর ভিত্তি করে বড় সংগঠন পরিচালনা করা সম্ভব নয়।

নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে তামিম জানান, তিনি এখন বোর্ডের কোনো পদে নেই, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করবেন না। তবে বোর্ডে থাকলে দেশের এবং খেলোয়াড়দের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন।



রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

ad300