| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দেবে বিএনপি: ইশরাক

  • প্রকাশের সময় : 20-12-2025 | 04:55 PM
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দেবে বিএনপি: ইশরাক
ad728
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে তাকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত।

শনিবার ( ২০ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের আমরা সংগঠিতভাবে বরণ করে নেব। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা।

নিরাপত্তা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের জামিন ও তাদের চলাফেরার বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। এ সময় তিনি অভিযোগ করেন যে বিরোধী মত দমনে সহিংসতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনও সরে আসেনি।

ইশরাক হোসেন বলেন, সম্প্রতি হাদিকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক সাহস থাকলে তারা প্রতিপক্ষকে প্রকাশ্যে মোকাবিলা করত। গোপন হামলা রাজনৈতিক দুর্বলতারই প্রমাণ। তবে একই সঙ্গে তিনি গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জয়লাভের লক্ষ্য নিয়ে। এজন্য কেন্দ্রভিত্তিক শক্তিশালী ব্যবস্থাপনা ও ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির মনোনীত ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলল বিএনপি নেতার সহযোগীর বাসায়

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলল বিএনপি নেতার সহযোগীর বাসায়

ad300