| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নারীবিরোধী বক্তব্য ঢাকতেই 'ঘোষক' বিতর্ক তুলছে জামায়াত: রিজভী

  • প্রকাশের সময় : 03-02-2026 | 08:52 PM
নারীবিরোধী বক্তব্য ঢাকতেই 'ঘোষক' বিতর্ক তুলছে জামায়াত: রিজভী
ad728
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত আমিরের সাম্প্রতিক নারীবিদ্বেষী বক্তব্য নিয়ে সারাদেশে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা আড়াল করতেই তারা এখন ‘স্বাধীনতার ঘোষক’ নিয়ে নতুন বিতর্ক শুরু করেছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নয়াপল্টনে শবে বরাত উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে মিথ্যাচার করা জামায়াতের পুরনো অভ্যাস। এমনকি ভবিষ্যতে তারা গোলাম আযমকেও স্বাধীনতার ঘোষক দাবি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর আমিরের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, একাত্তরে পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে যারা সমর্থন দিয়েছিল, তারা আজ কোন মুখে স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলে? নিজেদের আসল চরিত্র ঢাকতে তারা এখন প্রতিষ্ঠিত সত্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।

রিজভী বলেন, চট্টগ্রামে জামায়াত আমির যাকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, তিনি (এম এ হান্নান) নিজেও কখনো এমন দাবি করেননি। অথচ প্রকৃত ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে দিতে তারা মরিয়া হয়ে উঠেছে। এমনকি জামায়াত নেতাদের প্রকাশিত বইয়েও জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ আছে।

নারীদের মর্যাদা প্রসঙ্গে রিজভী বলেন, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিলেও জামায়াত নেতারা তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য ঢাকতেই তারা এই ‘ঘোষক ইস্যু’ সামনে এনেছে। তিনি ১৯৮৬ সালের নির্বাচনের উদাহরণ টেনে বলেন, জামায়াত ও আওয়ামী লীগ সবসময়ই জনগণের সাথে ওয়াদা খেলাফ করেছে, যেখানে খালেদা জিয়া আপসহীন লড়াই চালিয়ে গেছেন।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মের নামে মুনাফেকি ও মিথ্যাচার ইসলামের পরিপন্থী। ইসলামের দোহাই দিয়ে রাজনীতি ও ব্যবসা করা এই গোষ্ঠীর আসল রূপ এখন জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে।