| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তেল পাচার রোধে সীমান্তে ভারতীয় ট্রাকের ট্যাংক পরীক্ষা

  • প্রকাশের সময় : 07-03-2026 | 04:41 PM
তেল পাচার রোধে সীমান্তে ভারতীয় ট্রাকের ট্যাংক পরীক্ষা
ad728
বাংলাদেশ থেকে ভারতে জ্বালানি তেল পাচার রোধে কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৭ মার্চ) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক মেপে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পণ্য খালাস করে ফেরার পথে আবারও ট্যাংক পরীক্ষা করে নিশ্চিত করা হচ্ছে যে, ট্রাকগুলো বাড়তি কোনো তেল নিয়ে ফিরে যাচ্ছে কি না।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেখানে প্রতিটি ভারতীয় ট্রাকের তেলের পরিমাণ রেকর্ড করে রাখা হচ্ছে। বিজিবি জানায়, বাংলাদেশে প্রবেশের সময় ট্যাংকে যে পরিমাণ তেল থাকছে, ফেরার সময়ও তা অপরিবর্তিত আছে কি না, তা যাচাই করতেই এই কঠোর ব্যবস্থা। 

শুধু তেলের ট্যাংক নয়, পুরো গাড়ি তল্লাশি করে অন্য কোনো পণ্য পাচার হচ্ছে কি না তাও দেখা হচ্ছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাচার ঠেকাতে সীমান্তের অন্যান্য পয়েন্টেও সর্তকতা বাড়ানো হয়েছে।




ফের বাড়ল এলপিজির দাম: ১২ কেজি ১৩৫৬ টাকা

ফের বাড়ল এলপিজির দাম: ১২ কেজি ১৩৫৬ টাকা

ad300